Author: masum

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গণমাধ্যমকে তিনি বলেছেন, আমরা আশা করছি, এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। নাহলে দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে হয়ত। গতকাল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি আলোচনা অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। ২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মামলা জটিলতার অবসান হয়। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য গত কয়েক মাস ধরে বলে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে। এখন আমরা…

Read More

টোকিওর তোশিমা এলাকায় পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের সময় সহিংস আচরণ করায় তাকে প্রটেকটিভ শিট দিয়ে মুড়িয়ে থানায় নেওয়া হয়, পরে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। পুলিশ জানায়, ৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তোশিমা জেলার নিশি-ইকেবুকুরো এলাকার একটি রাস্তায় ওই ব্যক্তি খালি হাতে একটি ট্যাক্সির সামনের কাচ ভেঙে ফেলেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি “মরতে চাই” বলে চিৎকার করতে থাকেন এবং পুলিশের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। এতে তার ও পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১.৭ মিটার লম্বা ও চওড়া একটি বিশেষ সুরক্ষা শিট দিয়ে শরীর…

Read More

একটি দেশ তখনই উন্নতির পথে এগিয়ে যায়, যখন তার নাগরিকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করে। “আসুন দেশ গড়ি, দেশ রক্ষা করি, সমাজসেবামূলক কাজ করি”—এই স্লোগানটি আমাদের সবাইকে একত্রিত করে দেশের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে। মূল আলোচনা:দেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎ, শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। একজন সৎ মানুষ তার কর্মের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজের অবস্থান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা। দেশ রক্ষা মানে শুধু সীমান্ত রক্ষা নয়; বরং দুর্নীতি, অন্যায়, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করাও দেশের সুরক্ষা। প্রত্যেক মানুষ যদি নিজের কাজ সততা…

Read More

বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। আজ শনিবারও (৮ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ​​। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণের আজকের বাজারদর— ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় প্রধান রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠেছে। জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা আগেভাগেই মাঠে নেমেছেন। তাঁদের কেউ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করছেন, কেউ আবার দলীয় নেতা–কর্মীদের নিয়ে সভা–সমাবেশ করে সংগঠিত করছেন। সব মিলিয়ে খুলনার রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনী প্রস্তুতিতে সরগরম। ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। খুলনা-১ আসনটি আপাতত ‘ফাঁকা’ রাখা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সব আসনেই প্রার্থী নির্ধারণ করে আগেভাগেই গণসংযোগ শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রস্তুতি নেওয়ার কথা বললেও, এখনো মাঠে দৃশ্যমান নয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)…

Read More