Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: masum
শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে রাজউক প্লট বরাদ্দ মামলাসমূহ — সারমর্ম (২৩ নম্বর: ২৩ নভেম্বর ২০২৫ অবধি পাওয়া তথ্য) ১) কিসের মামলা (সংক্ষিপ্ত) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পূর্বাচল/পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট (১০ কাঠা/অন্যান্য) বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম/জালিয়াতির অভিযোগে দুদক/অন্য তদন্তকারীরা পৃথক কয়েকটি মামলা (মোট তিনটি প্রধান কেস হিসেবে সংবাদে বলা হয়েছে) দায়ের করেছেন। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আরও অনেকে আসামি হিসেবে নামভূক্ত। ২) রায় ঘোষণার তারিখ অদালত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে রায় ঘোষণা করার জন্য ২৭ নভেম্বর ২০২৫ দিন ধার্য করেছেন—তিনটি পৃথক মামলার রায় একই দিনে (২৭ নভেম্বর) ঘোষণার ব্যপারে সংবাদ নিশ্চিত করেছে। ৩)…
ভূমিকম্পের উৎপত্তি — ঢাকা সহ বাংলাদেশের জন্য সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে — নিচে হয়তো কেন এটি ঘটছে, তা সহজভাবে ব্যাখ্যা করা হলো।— ১. ভূমিকম্প কোথায় এবং কীভাবে ঘটেছে ২০২৫ সালের ২১ নভেম্বর সকাল ১০:৩৮টায় (BST) নরসিংদি–মাধবদী এলাকায় ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ~৫.৫–৫.৭ রিখটার (Mw 5.5–5.7) হিসেবে ধরা হয়েছে। গভীরতা ছিল প্রায় ১০ কিমি — অর্থাৎ তুলনামূলকভাবে এমন ভূমিকম্প যা “উপরিভাগীয়” (shallow) বলে বিবেচিত। বিশেষভাবে উল্লেখ করলে, ভূমিকম্পটি একটি “ইনট্রাপ্লেট” (intraplate) ভূমিকম্প — অর্থাৎ এটি বড় একটি প্লেট সীমানায় না, বরং দেশের অভ্যন্তরে থাকা একটি ত্রুটি (fault) বা ক্রোমবিভাজনের কারণে ঘটে থাকতে পারে। ২. ভূমিকম্প…
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। গতকাল বেলা ১টার দিকে বিক্ষোভকারীরা দুটি এক্সকেভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ঢুকতে গেলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দফায় দফায় সংঘর্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সন্ধ্যা পর্যন্ত কলাবাগান, সোবহানবাগ ও পান্থপথসহ আশপাশ এলাকায় চলতে থাকে থেমে থেমে সংঘর্ষ। বিক্ষুব্ধ ছাত্র-জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। এসব ঘটনায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে…
আদালতের যৌক্তিকতা – বিস্তৃত বিশ্লেষণ এই অংশে আমরা আদালতের রায়ের পেছনের যুক্তি, প্রমাণের মূল্যায়ন এবং আইনগত ব্যাখ্যা বিস্তারিতভাবে উপস্থাপন করছি। বিচারকগণ রায়ের সময় যে প্রমাণ, আইন এবং যুক্তি বিবেচনা করেছেন তা নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো। ১. রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিষয় আদালতের বিশ্লেষণ অনুসারে: বাংলাদেশের তখনকার প্রধান নির্বাহী হিসেবে শেখ হাসিনার উপর রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণের সর্বোচ্চ দায়িত্ব ছিল। আদালত পর্যবেক্ষণ করেছে যে নিরাপত্তা বাহিনীর অভিযান কেবল জনগণের ওপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য ছিল না; বরং এটি ছিল সংগঠিত ও নির্দেশিত। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষা করা। বিচারকগণ উল্লেখ করেছেন যে, এই দায়িত্ব অর্পিত অবস্থায় অভ্যন্তরীণ…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ সোমবার। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা…
অগ্নিকাণ্ডে ভাড়াটে কিশোর-তরুণ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপে ভাড়াটে কিশোর-তরুণদের ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, শুধু অর্থের জন্য নাশকতায় অংশ নিচ্ছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে তুরাগ নদে পড়ে মারা যান আব্দুল্লাহ আল সাইয়াফ (১৮) নামে এক তরুণ। এ সময় ধরা পড়েন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেক তরুণ। তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। নিহত সাইয়াফ মিরপুরের নেভাল একাডেমি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে (বাণিজ্য বিভাগ)…
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নৌযান দুটি উল্টে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে দুজন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ওই নৌকায় আট…
প্রধান উপদেষ্টা বলেন, আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। তবে জামায়াতে ইসলামী গণভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছে। সবকিছু মিলে দেশবাসীর সামনে এখন শুধুই নির্বাচন। সারা দেশে নির্বাচনি ঢেউ শুরু হয়েছে। রাজনৈতিক দলের নেতারাও এ বিষয়ে একই কথা বলছেন। তাঁদের মতে দেশ ও জাতি এখন নির্বাচনি ট্রেনে উঠেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের মাধ্যমে নির্বাচনের সব ধোঁয়াশা কেটে গেছে। সর্ববৃহৎ…
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। দিনটি ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ-র্যাব, বিজিবি-সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে…
ঢাকা মহানগরীতে বর্তমানে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ‘ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই ও দিনের বেলায় চাপাতি হামলার ঘটনা ঘটত, এখন তা অনেক কমেছে। বিশেষ করে মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলনেও পুলিশ সংযম দেখিয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা…
